ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির বড় অভিযান: পল্টনে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২২৪ Time View

রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে ১১৭ টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম -১। মোঃ জহুরুল ইসলাম (৩৮) ।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ ১২ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএমপির বড় অভিযান: পল্টনে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

আপলোড সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬