ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৭০ সালের মধ্যে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

২০৭০ সালের মধ্যে পাকিস্তান — যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় পূর্বাভাস দেয়া হয়েছে যে, ২০৭০ সালের মধ্যে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। গবেষণায় বলা হয়েছে, ওই সময় পাকিস্তানে মুসলিম জনসংখ্যা প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।

গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। ২০২০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি, আর খ্রিষ্টান জনসংখ্যা ছিল ২২৭ কোটি। ২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৩৬ শতাংশ।

গবেষণায় মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উচ্চ প্রজনন হার ও তুলনামূলক তরুণ জনসংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১, যেখানে খ্রিষ্টান নারীদের জন্য এ সংখ্যা ২ দশমিক ৫।

পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে, পাকিস্তান ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।

এছাড়া, খ্রিষ্টান জনসংখ্যার ক্ষেত্রেও ভৌগোলিক বণ্টনে পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। কঙ্গোতে খ্রিষ্টান জনসংখ্যা ২০২০ সালের ৯ কোটি ২০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ২৯ কোটি ৯০ লাখ হতে পারে।

গবেষণাটি ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ২০১টি দেশ ও অঞ্চলে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার এবং ভৌগোলিক বণ্টনের পরিবর্তন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন জনগণের বয়সভিত্তিক গঠন, প্রজনন ও মৃত্যুহার, অভিবাসনের ধারা এবং ধর্ম পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে।

তবে পিউ রিসার্চ সেন্টার সতর্ক করে বলেছে, এ পূর্বাভাস সাম্প্রতিক জনমিতিক প্রবণতা অব্যাহত থাকার ভিত্তিতে তৈরি। এতে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির সম্ভাব্য পরিবর্তনের মতো সব ধরনের ভবিষ্যৎ ঘটনা বিবেচনায় নেয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

২০৭০ সালের মধ্যে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ

আপলোড সময় : ০৫:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬