ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চালকদের ১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩১ Time View

অটোরিকশা চালকদের ১২ দফা — রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে অটোরিকশা চালকরা ১২ দফা দাবিতে সমাবেশ করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সমাবেশ চলাকালে দেখা যায়, প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন, কিন্তু আশপাশের সড়কে অন্য অটোরিকশা চালকরা যানবাহন চালাচ্ছেন। আন্দোলনকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, এমনকি কয়েকজন চালকের অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় সমাবেশে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ই-রিকশা চলাচল নীতিমালা-২০২৬ এর শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ক্ষতিগ্রস্ত করে এমন ধারা সংশোধন এবং সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন। এছাড়া, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের দাবি জানানো হয়েছে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ, বর্তমানে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করা। শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানানো হয়েছে।

সমাবেশে শ্রমিক নেতারা নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি তৈরি এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। এছাড়া, ই-রিকশা বিক্রির জন্য সুলভ মূল্য নির্ধারণের কথাও বলা হয়েছে।

তারা সড়কের লেন পদ্ধতি সচল করা, সার্ভিস লেন নির্মাণ, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন স্থাপনের দাবিও জানিয়েছেন। ব্যাটারিচালিত যানবাহনসংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।

শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুতের দাম, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ১২ দফার শেষ দাবিতে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা শ্রমিকদের ক্ষুদ্র পুঁজি সুরক্ষিত করার কথা বলা হয়েছে।

সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার অটোরিকশা চালক অংশ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

অটোরিকশা চালকদের ১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ

আপলোড সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬