ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিডব্লিউওটি’র পূর্বাভাস অনুযায়ী, ৩৭টি জেলা ও এর আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এসব এলাকায় দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফা তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তালিকায় উল্লেখিত জেলাগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর।

এছাড়া, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির বিস্তার ঘটতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমসি কলেজ বাংলা বিভাগের অ্যালামনাইয়ের সভা অনুষ্ঠিত

ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

আপলোড সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬