ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ — শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন অভিযোগের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক শুনবেন বিচারকরা। আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

আইনজীবী তাসলিমা জাহান পপি মামলাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন। সাফাই সাক্ষ্য শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাকে জেরা করেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার ছিলেন।

সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, একই সময় বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরে ২৩ ডিসেম্বর তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

আপলোড সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬