ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের — ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে এবং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

সাদ্দাম গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, পুলিশ গ্রেফতার করলেও রাতে তাদের ছেড়ে দিচ্ছে এবং থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তরা পুলিশের সঙ্গে কোলাকুলি করেছেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণ বর্তমানে ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। সাদ্দাম দাবি করেন, সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দেয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। সাদ্দাম বলেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে সরকার তোয়াক্কা করেনি, যা ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা।

আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি না মানলে অবরোধ, হরতাল এবং সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার বিষয়েও সরকারের সমালোচনা করেন সাদ্দাম। তিনি বলেন, প্রশাসন ঢেলে না সাজানোয় আওয়ামী লীগ সরকারের সময়কার সহযোগীরা এখনও বিভিন্ন জায়গায় রয়েছেন।

বিরোধী দলের সহযোগিতার বিষয়ে সাদ্দাম বলেন, অন্ধভাবে বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দল সর্বোচ্চ ভেটো দেবে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

আপলোড সময় : ০৯:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬