ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২২৪ Time View

সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে — ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্থনীতি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, জনগণের স্বার্থ রক্ষাই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে পতিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ও দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বুধবার (১৮ নভেম্বর) রাতে অধিবেশনের শেষ দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সমাপনী বক্তব্যের শুরুতে সংসদের কার্যক্রমে অংশ নেওয়া স্বতন্ত্র সদস্য, বিরোধী দলের সদস্য এবং নিজ দলের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কোথাও একমত হওয়া গেছে, কোথাও মতপার্থক্য ছিল। আলোচনা, সমালোচনা ও ভিন্নমত গণতন্ত্রের বৈশিষ্ট্য। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সংসদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের ভেতরে বেড়ে ওঠা একটি তাবেদার অপশক্তিকে ব্যবহার করে এসব ষড়যন্ত্র করা হয়েছে। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে পরাজিত করেছিল বলে উল্লেখ করেন। পরবর্তী সময়ে ২০০৯ সালে মহাজোটের নামে একজোট হয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তার বক্তব্যে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং বিরোধী মত দমনের বিষয়গুলো উঠে আসে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে দেওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এর সাক্ষী। ২০২৪ সালে ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষকে হত্যা ও পঙ্গু করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধদের মতো হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে তাবেদার অপশক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এ জন্য দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী জনগণের প্রতি সংসদে দাঁড়িয়ে আবারও বিনম্র শ্রদ্ধা জানান তিনি।

বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিবছর দেশ থেকে লক্ষ কোটি ডলার পাচার করা হতো। পাচার করা এসব অর্থ দেশের জনগণের। সেসব অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার দেশে ও বিদেশে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করেছে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে।

জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর সরকার অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট কোনও গোষ্ঠী নয়, সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল পান, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী প্রদানসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তিকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে সরকার। আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া সরকারি বন্ধ কলকারখানার অনেকগুলো চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালু করা সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ওই যুদ্ধের কোনও পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি। জনগণের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন যথাসম্ভব স্বাভাবিক রাখতে জ্বালানি খাতে সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ তিনি আরও বলেন, ‘আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ—এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনও তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না।’

গণতন্ত্রকামী জনগণ ওই অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের ভেঙে দেবে। বক্তব্যের শেষ পর্যায়ে সংসদ পরিচালনার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন

সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য

আপলোড সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬