ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, মন্ত্রিসভায় পরিবর্তন আসছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে এ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে। বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে আরও কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। বর্তমানে শামা ওবায়েদ ইসলাম এ পদে রয়েছেন এবং তিনিও বহাল থাকবেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ আয়োজন

আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, মন্ত্রিসভায় পরিবর্তন আসছে

আপলোড সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬