প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক ঐকমত্য তৈরি করা উচিত।
তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এসব সংগঠনকে নিষিদ্ধ না করা হলে দেশে উগ্রবাদ বাড়তে পারে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
নুরুল হক উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তিনি বর্তমান নির্বাচিত সরকারকে বিষয়টি নতুন করে ভাবার আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। জাতিসংঘের তথ্য উল্লেখ করে তিনি বলেন, আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে এবং জামায়াত-শিবিরের মাধ্যমে তারা এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারে।
নুরুল হক জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বর্তমান সরকারের ওপর চাপ তৈরি করছে। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল আমির হামজার বক্তব্যেরও সমালোচনা করেন এবং দাবি করেন, জামায়াতের নৈতিক অধঃপতন ঘটেছে।
অনলাইন ডেক্স 
























