ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার হাসপাতালে নার্সের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি টয়লেট থেকে ৩০ বছর বয়সী নার্স রূপালী বর্মনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে টয়লেটের দরজা বন্ধ থাকায় ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা দরজা ভেঙে রূপালী বর্মনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাত ৮টায় রূপালীর নাইট শিফট শুরু হয়। তিনি স্ত্রীরোগ বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) কর্মরত ছিলেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ২০ মিনিটে তিনি টয়লেটে প্রবেশ করেন এবং ১০টা ২৭ মিনিটে সহকর্মীরা তাকে ডাকাডাকি শুরু করেন।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) কুনাল আগরওয়াল জানান, বুধবার রাত সাড়ে ১০টায় বিষয়টি সামনে আসে। তবে এখনও আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশি তদন্তের পাশাপাশি স্বাস্থ্য দফতরও আলাদা তদন্ত কমিটি গঠন করেছে, যাদের সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার হাসপাতালে নার্সের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

আপলোড সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬