ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২১১ Time View

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।

গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন সি প্রোপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি। যদিও তাদের সবাই ওই ইউএফসি ইভেন্টে উপস্থিত ছিলেন না।

তদন্তে জানা যায়, হামলার পরিকল্পনার সূত্র মেলে টাইসেন প্রোপারের মাধ্যমে। গত ১০ জুন তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান, ছেলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনছে এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও খ্রিস্টানভিত্তিক একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে—যা তাকে উদ্বিগ্ন করে তোলে।

এফবিআইয়ের নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা নিজেদের দেশপ্রেমিক মনে করলেও যুক্তরাষ্ট্রকে ‘ভুল পথে পরিচালিত’ হচ্ছে বলে বিশ্বাস করত। তাদের ধারণা ছিল, বর্তমান রাষ্ট্রব্যবস্থা ভেঙে নতুনভাবে দেশ গঠন করা প্রয়োজন। তারা সরকারি দুর্নীতি, এপস্টাইন ফাইলসের ব্যবস্থাপনা, ডেটা সেন্টারের কারণে স্থানীয় জলসংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল।

তদন্তকারীরা জানান, অভিযুক্তরা প্রথমে টিকটকের ‘ভ্যানগার্ড অব দ্য ওল্ড’ নামে একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ শুরু করে। পরে যাচাই-বাছাই শেষে তারা এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যালে ছোট ছোট দলে পরিকল্পনা এগিয়ে নেয়।

ডিওজের দাবি, আব্রাহাম আলভারেজ হামলার পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন এবং ড্রোন পরিচালনা সংক্রান্ত কাজ দেখভাল করতেন। এছাড়া ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়নের স্থান এবং বিদ্যুৎ গ্রিডের অবস্থান চিহ্নিত করে নিজেদের মধ্যে আদান-প্রদানও করেছিল তারা।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অভিযুক্তদের পরিকল্পিত হামলা শুরুর আগেই ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে চলমান তদন্তের কারণে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাট কুইন। অন্যদিকে জি-৭ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ বিষয়ে আমি কিছু শুনিনি।

রোববার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের সাউথ লনে ‘দ্য ক্ল’ নামে পরিচিত একটি উন্মুক্ত মঞ্চে ইউএফসির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত প্রায় ৪ হাজার ৩০০ অতিথি সেখানে উপস্থিত ছিলেন এবং আশপাশে আরও প্রায় ৮৫ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

আপলোড সময় : ১১:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬