ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় অভিযান: পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ অক্টেন ও সার জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২১৮ Time View

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ করতে সক্ষম হয়েছে।

অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সোনাইছড়ি নামক স্থান হতে অবৈধভাবে মজুদকৃত ৩৯৫ লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা হতে ২০ বস্তা ইউরিয়া সার এবং ০৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল ও সার চোরাচালানের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফয়জুল কবির জানান, বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় অভিযান: পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ অক্টেন ও সার জব্দ

আপলোড সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬