ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২০৯ Time View

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পায়ের ডিমের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি সান্তোসের এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে কোচ জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি এবং গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে দলে ভূমিকা রাখবেন।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন নেইমার, তবে মাঠে নামার সুযোগ হয়নি তার। শুক্রবারের ম্যাচের আগে ব্রাজিল দল জানিয়েছিল, ৩৪ বছর বয়সী এই ফুটবলার নিউ জার্সিতেই থেকে যাবেন পুনর্বাসনের জন্য। তার গ্রেড টু ক্যাফ স্ট্রেইন থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য নেইমারকে সম্পূর্ণ ফিট পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আনচেলত্তি। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর তিনি বলেন, ‘নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে, আর সোমবার দলের বাকিদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’

নেইমারের ফেরাটা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়েই আসতে পারে। কারণ হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। আনচেলত্তি স্বীকার করেছেন, চোটটা কতটা গুরুতর তা তিনি এখনো জানেন না। তার ফিটনেস নিশ্চিত করতে ‘আরও পরীক্ষা’ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত মৌসুমের শেষদিকেও হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া।

এদিকে ইতিবাচক ফলাফলের মধ্য দিয়েই এই খবর এলো ব্রাজিল শিবিরে। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরু করেছিল সেলেসাওরা। নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে জয়ের প্রয়োজন ছিল তাদের। আর শুক্রবার রাতে দারুণ খেলেই জয় তুলে নেয় দলটি, প্রথমার্ধেই তিন গোল করার পর সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। নেইমারের প্রত্যাবর্তন দলকে নতুন করে চাঙা করবে বলেই মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

আপলোড সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬