ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে পিকআপ তল্লাশিতে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ ইয়াবা উদ্ধার, আটক ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৩ Time View

ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৬ কেজি গাঁজা, ৭০০ পিস ইয়াবা ও একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল। অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান পিকআপযোগে ঢাকায় আনা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল প্রায় ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় রেইডিং টিম অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালায়।

এ সময় সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি করলে মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিকআপের চালক মো. সোহেল রানা (৩২) কে আটক করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার কাহারোল থানার বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

যাত্রাবাড়ীতে পিকআপ তল্লাশিতে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ ইয়াবা উদ্ধার, আটক ১

আপলোড সময় : ১০:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬