ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে বায়ার্নকেই সেরা মানেন ভিনসেন্ট কোম্পানি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২১০ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নাটকীয় ম্যাচে ৫-৪ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। হারের পর দলের কোচ ভিনসেন্ট কোম্পানি সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন, যাতে তারা দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে দলকে জয়ের জন্য আরও জোরালোভাবে সমর্থন দেয়।

নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে ডাগআউটে থাকতে না পারলেও ফিরতি লেগে তিনি আবার দায়িত্বে ফিরছেন। সমর্থকদের উদ্দেশে কোম্পানি বলেন, পিএসজি শক্তিশালী এবং বর্তমান চ্যাম্পিয়ন হলেও বায়ার্নের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দর্শকরা।

‘প্যারিস শক্তিশালী দল এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সমর্থকরা। আমি চাই অ্যালিয়ানজ অ্যারেনায় সেদিন সমর্থকরা এমনভাবে গর্জন তুলবে, যাতে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়ে। সেই আওয়াজই হবে আমাদের খেলোয়াড়দের বাড়তি শক্তি।’

প্রথম লেগে পাঁচ গোল হজম করলেও চার গোল দিতে পারায় দলের আক্রমণভাগকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তার মতে, রক্ষণভাগ আরও শক্ত করতে পারলে এবং সমর্থকদের পূর্ণ সমর্থন পেলে ঘরের মাঠে ভালো কিছু করা সম্ভব।

আগামী বুধবার ফিরতি লেগে বায়ার্ন খেলবে নিজেদের মাঠে, যেখানে তারা ৫-৪ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামবে। ফলে ফাইনালে উঠতে তাদের বড় ব্যবধানে জয় প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

ঘরের মাঠে বায়ার্নকেই সেরা মানেন ভিনসেন্ট কোম্পানি

আপলোড সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬