ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বড় অভিযান; ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২১৬ Time View

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮৪ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ (২২ এপ্রিল) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, গরু এবং গাঁজাসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৮৪,৩২,১৯২/- (চুরাশি লক্ষ বত্রিশ হাজার একশত বিরানব্বই) টাকা।

জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বড় অভিযান; ৮৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ১১:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬