১।“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ১১ টি মামলার পলাতক আসামী মোঃ বাবুল মিয়া (৩৫)কে গ্রেফতার করে।
৩।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও টেকনাফ সহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে মানিকগঞ্জ জেলাসহ আশেপাশের জেলায় বিক্রি করত।
৪।তার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে বের হয়ে ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। অন্যদিকে বিচার শেষে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীকে একটি মামলায় ০২ বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা পলাতক আসামী মোঃ বাবুল মিয়া (৩৫)কে গ্রেফতার করে।
৫। পিসিপিআর যাচাই করে দেখা যায়, উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় সর্বমোট ১১টি মামলা রয়েছে।
৬। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
শিরোনাম :
মানিকগঞ্জে র্যাবের বড় সাফল্য: ১১ মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি বাবুল গ্রেপ্তার
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ২২৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























