সরকার উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ১ (এক) লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই-বাছাই শেষে পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করা হবে।
এই আর্থিক সম্মানী ব্যক্তি, প্রতিষ্ঠান ও যে কোনো সংস্থার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিভাগটি।
অনলাইন ডেক্স 


















