ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতা নি/হ/ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২১৮ Time View

নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় আব্দুল আজিজ (৬২) নামে বিএনপি’র একজন নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে এবং ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ওই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে আব্দুল আজিজ ব্যক্তিগত কাজ সেরে বড়াইগ্রামের বনপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী মোহাম্মদ নামের একটি যাত্রীবাহি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অপরদিকে বাসের তলে আটকে থাকা মোটরসাইকেলটিকে ছেঁচড়ে নিয়ে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত বাসটি চালিয়ে নিয়ে যান। স্থানীয়রা আহত হয়ে পড়ে থাকা আব্দুল আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
বড়াইগ্রামে মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোয়াডি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি কায়েমকোলা গ্রামের সাহাবউদ্দিন প্রামাণিক (৪০), একই গ্রামের তারেক রহমান (৬২), পলাশ হোসেন (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলামকে (৩৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাঁধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতা নি/হ/ত

আপলোড সময় : ১২:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬