ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৩৩ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিনের নির্দেশনায় যৌথ বাহিনী আড়াইহাজার থানাধীন হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন (৩০), রুবেল ভূঁইয়া (৩৫), রুনা বেগম (৩৮) ও মো. নাঈম (৪২)। অভিযানে তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা, ১৬ পুরিয়া হেরোইন, এক ক্যান বিয়ার, প্রায় ১৫০ গ্রাম দেশি মদ, মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং ছয়টি টালি খাতা জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মো. নাঈমের দেওয়া তথ্যে তার বসতবাড়ির রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুইটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুইটি ম্যাগাজিন, ১০টি ককটেলসহ দা, চাপাতি, ছুরি ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আড়াইহাজার থানা-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬