বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে রদবদল। তাতে বিসিবির নারী বিভাগ পেয়েছেন নতুন প্রধান। নারী উইংয়ের প্রধান হয়েছেন রুবাবা দৌলা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তবে শুধু নারী বিভাগেই পরিবর্তন হয়েছেন এমনটা নয়, আরো দুটি বিভাগে রদবদল হয়েছে। রুবাবা দায়িত্ব নেওয়ায় অন্য বিভাগের প্রধান হয়েছেন এত দিন নারী বিভাগ সামলানো আবদুর রাজ্জাক। তবে নারী বিভাগের ভাইস চেয়ারম্যানের ভূমিকাতেও থাকবেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার।
এত দিন এই বিভাগের প্রধান ছিলেন খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়কের পরিচয় এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। উইকেটরক্ষক-ব্যাটারের আগে এই দায়িত্ব সামলান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শিরোনাম :
নারী বিভাগের প্রধান হলেন রুবাবা
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৮:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- ২৭৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























