ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ সেট ব্রান্ড-নিউ যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৩৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তিন সেট ব্রান্ড নিউ যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার,৭ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় যন্ত্রপাতি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি দুই সেট ব্রান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি আমদানি করবে কার্টুন প্রডাকশন প্লান্ট তৈরী করার জন্য। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ সেট যন্ত্রপাতির মাধ্যমে বছরে ৩১৫.৩৬ মিলিয়ন পিস কার্টুন উৎপাদন করতে পারবে। (প্রতি সেট যন্ত্রপাতির মাধ্যমে ১৫৭.৬৮ মিলিয়ন) পিস কার্টুন উৎপাদন করা যাবে।

কোম্পানিটি চীনা প্রতিষ্ঠান চাংজু রূপালী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড থেকে যন্ত্রপাতি আমদানি করবে। কোম্পানিটির যন্ত্রপাতি আমদানি করতে মোট ৫ লাখ ইউএস ডলার খরচ হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও জানায়, তাদের নারায়ণগঞ্জ কুতুবপুর কারখানা প্রাঙ্গনে যন্ত্রপাতি স্থাপন করতে ৬ কোটি ১৩ লাখ, ৫০ হাজার টাকা ব্যয় হবে।কোম্পানিটি ফুড ইন্ডাস্ট্রিজের জন্য এক সেট ব্রান্ড নিউ মেশিনারিজ (এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন) কিনবে। মেশিনটির বছরে উৎপাদন ক্ষমতা ১৭৫.২০ মিলিয়ন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হংকং টেক ইয়ান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড থেকে এই যন্ত্রপাতি কিনবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানায়, কোম্পানিটি ৪৬ হাজার ইউএস ডলার ব্যয়ে এই যন্ত্রপাতি আমদানি করবে। এই যন্ত্রপাতি স্থাপন করতে কোম্পানিটির ৫৬ লাখ ৪৪ হাজার ২০০ টাকা ব্যয় হবে। কোম্পানিটির নারায়ণগঞ্জের কাঁচপুরে লোলাটি কারখানায় এই যন্ত্রপাতি স্থাপন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

৩ সেট ব্রান্ড-নিউ যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আপলোড সময় : ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬