১৪ ফেব্রুয়ারি ০২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৪.৪০ ঘটিকায় ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার সাকিনস্থ মোঃ আব্দুল বাতেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ অলিউল্লাহ হাওলাদার @ ওলিউল্লাহ (৩০), পিতা-মৃত ইউসুফ হাওলাদার, মাতা-ফরিদা বেগম, সাং-আমতলী ওয়াপদা সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি সাং-নয়াবাজার মুসলিমনগর (বাতেন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ জাকারিয়া হাওলাদার (২৮), পিতা-আনোয়ার হোসেন, মাতা-পারুল বেগম, সাং-আমতলী পৌরসভা, থানা-আমতলী, জেলা-বরগুনাদের গ্রেফতার করে। এ সময় তাদের দু’জনের হেফাজত থেকে (১) ০১ টি সুইচ গিয়ার চাকু, (২) ০১টি স্টিল এর চাপাতি, (৩) ০২ টি চাকু, (৪) ০১ টি কাটার, (৫) ০১ টি গ্যাস লাইটার/হিটার, (৬) নগদ- ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, (৭) ০১ টি স্বর্ণের চেইন ওজন ৪.৪৪ গ্রাম, (৮) ০১ টি স্বর্ণের আংটি যার ওজন ২.১৬ গ্রাম, (৯) ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ (চল্লিশ) পিস কানের দুল, ওজন ৩৩.১২ গ্রাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করে যে, তারা তাদের সহযোগী পলাতক এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতসহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে পঞ্চবটি হতে কাশিপুর রাস্তায় মিশুক গাড়ী, অটো গাড়ী, সিএনজি গাড়ীসহ বিভিন্ন যানবাহন বেরিকেট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে শলাপরামর্শ করছিল। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথায় থেকে লুন্ঠন করেছে ধৃত আসামীদ্বয় তা স্বীকার করে নাই। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
শিরোনাম :
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৮ লক্ষ টাকাসহ ২ ডাকাত গ্রেপ্তার; পলাতক ৭/৮ জন
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- ২১১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















