ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের মন্ত্রিসভা ঘিরে আলোচনায় যারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মন্ত্রিসভায় কারা জায়গা পেতে যাচ্ছেন, তা ঘিরে এখন চলছে নানা আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত। যার আকার থাকবে ছোট কিন্তু হবে কার্যকর। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা- এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির ভেতরের আলোচনা অনুযায়ী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে বলেও জল্পনা রয়েছে। একই কথা শোনা যাচ্ছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়েও।

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনের মধ্যে দু-একজন ছাড়া প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এছাড়া, জোটের নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুর এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী ববি হাজ্জাজ ও ড. রেজা কিবরিয়াও আলোচনায় রয়েছেন।

দলের নেতাদের মধ্যে মন্ত্রণালয় পেতে পারেন আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জয়নাল আবেদীন, মনিরুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মো. ফজলুর রহমান, আসাদুল হাবিব দুলু, জহির উদ্দিন স্বপন, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুনা, আফরোজা খানম রিতা, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, মো. শরিফুল আলম, রশিদুজ্জামান মিল্লাত, কায়সার কামাল, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, দীপেন দেওয়ান, শামা ওবায়েদ, শহিদুল ইসলাম বাবুল, মিয়া নুরুদ্দিন অপু, রকিবুল ইসলাম বকুল, আবদুস সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু, খালেদ হোসেন মাহবুব শ্যামল, মো. আসাদুজ্জামান, শেখ ফরিদ আহমেদ, ফারজানা শারমীন, অনিন্দ্য ইসলাম অমিত, মীর হেলাল, শেখ ফরিদুল আলম, নুরুল ইসলাম নয়ন, এস এম জাহাঙ্গীর ও ইলেন ভুট্টো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৮ লক্ষ টাকাসহ ২ ডাকাত গ্রেপ্তার; পলাতক ৭/৮ জন

তারেক রহমানের মন্ত্রিসভা ঘিরে আলোচনায় যারা

আপলোড সময় : ১০:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬