ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সালাউদ্দিন কাদেরের আসন পুনরুদ্ধার করলেন ছেলে হুম্মাম, ভোটের ব্যবধান কত?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৮ Time View

দেড় যুগ পর সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের নাম আবার রাঙ্গুনিয়ার রাজনীতিতে প্রতিধ্বনিত হচ্ছে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৩ হাজার ১৬৪ জন। বেসরকারি ফলাফল অনুযায়ী প্রদত্ত ভোট ১ লাখ ৭৫ হাজার ৩৭৬ ভোট। বৈধ ভোট ১ লাখ ৭১ হাজার ৭২৮। বাতিল ৩ হাজার ৬৪৮ ভোট। ভোটের হার ৫৬%।

বিজয়ী হওয়ার পর হুমাম কাদের চৌধুরী বলেন, বিজয়ী হওয়ার অর্থ অন্যদের ওপর অত্যাচার বা প্রতিহিংসা করা নয়। নতুন রাঙ্গুনিয়া ও বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সালাউদ্দিন কাদের চৌধুরী ওই অঞ্চলের রাজনীতিতে ছিলেন কিংবদন্তি। ১৯৭৯, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি চার দফা সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার রাজনীতিতে নিজের ধারাকে প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ভরসার নাম। উন্নয়নমুখী, স্পষ্টভাষী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী।

ভোটের দিন হুম্মাম কাদের চৌধুরী ভোট প্রদান করেন ইছাখালি জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তার বিজয়ের সংবাদে উচ্ছ্বাসের মধ্যেই দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কখনো বেইমান বা মোনাফেক নয়। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই প্রকৃত পরিবার। অতীতের বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছেন, তারা জানেন এর কষ্ট কতটা। নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

হুম্মামের জয়ের পর রাঙ্গুনিয়া জুড়ে উচ্ছ্বাস বিরাজ করছে। দলের নেতাকর্মীরা মন্তব্য করেছেন, চৌধুরী পরিবারের রাজনীতি আবার ফিরেছে রাঙ্গুনিয়ায়।

হুমাম কাদের চৌধুরী এখন সাহস, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে বাবার রাজনৈতিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৮ লক্ষ টাকাসহ ২ ডাকাত গ্রেপ্তার; পলাতক ৭/৮ জন

সালাউদ্দিন কাদেরের আসন পুনরুদ্ধার করলেন ছেলে হুম্মাম, ভোটের ব্যবধান কত?

আপলোড সময় : ০৫:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬